ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বোয়ালমারীতে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিলেন প্রধান শিক্ষক

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৯১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের রেজিষ্ট্রেশন বাবদ আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত পাচ্ছে বলে জানা গেছে।

বোয়ালমারী জর্জ একাডেমী নামের ওই শিক্ষা প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করছে মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়।

এরপরই প্রধান শিক্ষক অতিরিক্ত অর্থ আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে আদায়কৃত অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে শ্রেণি শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন প্রধান শিক্ষক।

জানা যায়, চলতি বছর অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি ৭৪ টাকা। অথচ বোয়ালমারী পৌর সদরে অবস্থিত জর্জ একাডেমীতে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ গত কয়েকদিন ফি আদায় করা হয় ২৫০ টাকা।

ম্যানেজিং কমিটির সাথে কোনরূপ আলাপ আলোচনা না করে ওই টাকা বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা নির্ধারণ করেন বলে অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি মো. কামরুল হাসান লিখিতভাবে অভিযোগ করেছিলেন যে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন বাবদ টাকা নির্ধারণের ব্যাপারে তিনি অবহিত হন। এরপর রেজিষ্ট্রেশন বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।

পরে মঙ্গলবার প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা ওই শ্রেণির শ্রেণি শিক্ষকদের ডেকে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ ১০০ টাকা আদায় করার নির্দেশ দেন। সেই সাথে যাদের নিকট থেকে আগেই ২৫০ টাকা করে আদায় করা হয়েছে তাদের ১৫০ টাকা করে ফেরত দেয়ার নির্দেশনা দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৮ম শ্রেণির শ্রেণি শিক্ষক মহসিন আলম বলেন,মঙ্গলবার ক্লাসে যাওয়ার আগে প্রধান শিক্ষক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ১০০ টাকা করে রেজিষ্ট্রেশন ফি বাবদ আদায় করতে বলেছেন। আর যারা আগে দিয়ে দিয়েছে তাদের অতিরিক্ত অর্থ ফেরত দিতে বলেছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা বলেন, বাড়তি কোন টাকা নেওয়া হচ্ছে না। আগে যারা নিয়েছিলেন আমি বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফেরৎ দেওয়ার নির্দেশনা দিয়েছি।

বোয়ালমারীতে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিলেন প্রধান শিক্ষক

আপডেট সময় : ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩