ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২৬৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

বুধবার ৯ আগস্ট সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে সারাদেশে
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২২হাজার ১০১টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।

এ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলার ৪১৪ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৩৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে।

আজ ৪র্থ পর্যায়ে আরও ৭০টি ঘর ও ২ শতাংশ জমি দানের মাধ্যমে ‘ক’ শ্রেণির ৪১৪ জন ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে হলো।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোশারেফ হোসাইন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপকার ভোগী ইনছুর শেখ, স্বপ্না বেগমসহ আরও অনেকে।

এর আগে উপজেলাটিকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করায়, পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়।

বোয়ালমারীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

আপডেট সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩