সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি;
- আপডেট সময় : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৪৯ বার পঠিত

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা ২০ মিনিট থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো.শিমুল জানান,বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা ২০ মিনিট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন,বৈরী আবহাওয়া ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌরুটে বর্তমান ছোট-বড় মিলে ১২টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।




















