ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিদেশি মদসহ জব্দ

মোহাম্মদ নজরুল ইসলাম-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২৮০ বার পঠিত

কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে ট্যাক্সফোর্স।

বৃহষ্পতিবার (৬ এপ্রিল)দুপুরে বেনাপোল রেল স্টেশনে অভিযান চালিয়ে এসব পণ্য সামগ্রী জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার তানভীর আহম্মেদ, ট্যাক্সফোর্সের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়ারা, শার্শা উপজেলার সহকারী কমিশনা (ভূমি) ফারজানা ইসলাম, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

কোলকাতা-খুলনাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে চোরাচালানী পণ্য আসছে। এমন গোপন খবরে, ট্যাক্সফোর্স কর্মকর্তারা বেনাপোল রেল স্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ কাপড় সহ অন্যান্য পণ্য সামগ্রী জব্দ করে। যার মূল্য ১৬ লক্ষাধিক টাকা বলে ট্যাক্সফোর্স কর্মকর্তারা জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল জানান, রেলে যাত্রীসেবা বাড়াতে, চোরাচালানীদের প্রতিরোধ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেল স্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস গোডাউনে জমা করা হয়েছে বলে জানান তানভীর।

ট্যাগস :

বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিদেশি মদসহ জব্দ

আপডেট সময় : ১০:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩