ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বৃষ্টির মধ্যেই শুরু বিএনপির সমাবেশ-জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ২২০ বার পঠিত

রাজধানীর নয়া পল্টনে বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে বিএনপির সমাবেশ। আজ (১২ জুলাই) দুপুর ২টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সরকার পতনের একদফা দাবি ও কর্মসূচি জানানোর লক্ষ্যে বিএনপি এই সমাবেশ করছে।

নয়া পল্টন এলাকায় মূল সড়কের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষনেতারা উপস্থিত হয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত এলাকা লোকারণ্য হয়ে গেছে। নেতারা সমাবেশে অভিযোগ করেছেন, সমাবেশের আগে অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সমাবেশে বলেছেন, যাদের আটক করা হয়েছে, সমাবেশ শেষ হওয়ার আগেই তাদের ছেড়ে দিতে হবে। না হলে থানা ঘেরাও করা হবে।

সমাবেশে দলের নেতারা বলছেন, এখন থেকে প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে।

প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ হচ্ছে। সমাবেশের ব্যানারে লেখা হয়েছে ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণা’।

দলের নেতারা জানান, ছয়টি ট্রাকে করে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ঢাকাসহ আশপাশের এলাকা নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন সমাবেশে। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। ‘খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী’ নানা স্লোগানে মাতিয়ে রাখছেন তারা। মাথায় বিভিন্ন রঙের ক্যাপ এবং জাতীয় পতাকা নিয়ে সমাবেশ অংশ নিচ্ছে অনুসারীরা।

সমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে বিএনপির ‘সরকার পতনের এক দফা’ ঘোষণার প্রতিবাদে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। বুধবার দুপুর আড়াইটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

ট্যাগস :

বৃষ্টির মধ্যেই শুরু বিএনপির সমাবেশ-জনতার ঢল

আপডেট সময় : ০৪:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩