ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বৃষ্টিতে বাজারে ডাবের সংকট, দাম ডাবল সেঞ্চুরি

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ১১:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ৩১৫ বার পঠিত

দেশে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত অনেক মানুষ, চিকিৎসা নিতে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরলেও বেশ কয়েজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৩১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি তরল খাবার বা বিভিন্ন ফলের জুস, ডাবের পানি পান করার পরামর্শ দিচ্ছে চিকিৎসকেরা । আবার রোগীকে দেখতে তার আত্মীয়স্বজনেরা হাসপাতালে আসলে ফলমূলের সাথে অবশ্যই ডাব নিচ্ছে। এই ডাব কিনতে গিয়ে হতে হচ্ছে ভোগান্তির স্বীকার। ডেঙ্গু সাথে টানা বৃষ্টি যার ফলে দেখা দিয়েছে ডাবের সংকট বেড়ে গেছে দাম। বৃষ্টির কারনে গাছ থেকে ডাব পাড়তে না পারায় বাজারে চলছে ডাবের সংকট। যাও আছে তার দামও নাগালের বাইরে। সব মিলিয়ে অন্তত ডাবের কাছে অসহসায় ডেঙ্গু রোগির পরিবার।

আশুলিয়ায় বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় একেক এলাকায় একেক দামে বিক্রয় করা হচ্ছে ডাব । কোন এলাকায় প্রতি পিস বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আর ছোট ও মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত।

আশুলিয়ার বিভিন্ন এলাকার ক্রেতাদের সাথে কথা বললে তারা দাবি করেন, ডাবের বাজারে সিন্ডিকেট চলছে। ডেঙ্গুর প্রভাব থাকায় চড়া দাম নিচ্ছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বিষয়টি অস্বীকার করে বলেন, আড়তেই ডাবের দাম বেশি। অন্যদিকে আড়তদাররা বলছেন, টানা বৃষ্টি থাকায় গাছ থেকে ডাব পারা সম্ভব হচ্ছে না, তাই বাজারে ডাব কম। তবে দামের ব্যাপারে পরিবহন খরচকেই দোষারোপ করছেন তারা।

মঙ্গলবার (৭ আগষ্ট) দুপুরে আশুলিয়ার , বাইপাইল, সরকার মার্কেট, নরসিংহপুর, জিরাবো ও পল্লিবিদ্যুৎ এলাকার অন্তত ১০/১২জন খুচরা ও পাইকারি ডাব বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় এমন তথ্য।

মোঃ লিটন নামের এক ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা বলেন, আজকে বাজারে মাল (ডাব) নাই। যা আছে দাম অনেক দেশি। এছাড়াও যা আছে তা নারিকেল হয়ে গেছে। যার ফলে আজ নারিকেলসহ ডাব নিয়ে আসছি।

দামের ব্যাপারে এ বিক্রেতা জানান, আজকে প্রতি পিস ডাব (নারিকেল) আড়ত খরচসহ কেনা পরেছে ৮৫ টাকা করে। আজকের ভ্যান ভাড়া ৭০ টাকা। তার পরে আমার খরচতো আছেই। তাই বিক্রি করছি ১২০ টাকা দরে। যেটা খুশি বেছে নিতে পারবে।

অন্য ডাব বিক্রেতা শাহিন জানান, আড়ত থেকে ডাব কেনার পরে আড়ত খরচ দিতে হয়। তার পরে ভ্যান ভাড়া দিয়ে দোকানে আনতে হয়। সব মিলিয়ে এক পিস ডাব আমার কেনা পরেছে ১৩৩ টাকা। তাই বাধ্য হয়ে ১৫০ টাকা দরে বিক্রি করছি। আড়তেই ডাবের দাম বেশি সুতরাং আমরা কি করবো।

আশুলিয়ার বাইপাইল ফল আড়তের পাইকারি বিক্রেতা মা ট্রেডার্সের প্রোপাইটর মোঃ সানোয়ার হোসেন বাবু বলেন, ডেঙ্গুর জন্য দাম বেড়েছে এটা সত্য, তবে সেটা আমাদের এখানে না। যারা গাছ থেকে বিক্রি করছে তারাও দাম বাড়িয়ে দিয়েছে। এখন আগের চেয়ে বাড়তি দামে গাছ থেকে ডাব কিনতে হচ্ছে। আগে যে ডাব কিনতাম ৩০ থেকে ৪০ টাকায় সেই ডাব এখন ৫০ থেকে ৬০ টাকায়। তাও এই দাম হচ্ছে খুলনার দিকে, বরিশালের দিকে আরও বেশি।

তিনি আরও বলেন, ডাব কেনার পরে তার পিছনে পারার জন্য ৫ টাকা লেবার খরচ আছে। এক একটা ডাব ঢাকায় আনতে ১০টার বেশি ভাড়া পরে। যার ফলে আমার এখানে আসতে আসতেে বর্তমানে ৭০ টাকা পরে যায়। তবে যদি এই ডাব বরিশাল থেকে আনতে যাই তাহলে ৮০ থেকে ৯০ টাকা পরবে। এর পরে আমাদের লেবার খরচ আছে, আড়তের খরচ আছে, তার পরে আমাদের বিক্রির দাম। বর্তমান বাজার অনুসারে আমরা ১০০ থেকে ১১০ টাকায় প্রাইকারি বিক্রি করছি।

ডাব কিনতে আসা মোঃ গোলাম নবী নামে ডেঙ্গু রোগে আক্রান্ত এক রোগীর আত্মীয় বলেন আমার ছোট ভাই ডেঙ্গু আক্রান্ত তাকে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাই, ডাক্তারের পরামর্শ অনুসারে তাকে তরল খাবার খাওয়ানো হচ্ছে, ডাক্তার রোগীকে ডাবের পানি খাওয়ানোর পরামর্শ দিলে তার জন্য ডাব কিনতে আসলাম, এসে দেখি ডাব প্রতি পিস নিচ্ছে ১৬০ টাকা করে।

আশুলিয়ার মোজারমিল এলাকার ব্রিটিশ অ্যামেরিক্যান টোব্যাকো কোম্পানীর মেডিকেল অফিসার ডাঃ মোঃ নিশাদ আলমগীর বলেন, প্রথম কথা হচ্ছে, ডেঙ্গু রোগীদের প্রধান সমস্যা হচ্ছে, যখন তাদের প্লাটিলেট কমে যায়, তখন তাদের ইন্টারনাল ব্লিডিং হয়। মানুষের শরীরে কিন্তু প্রতি নিয়ত প্লাটিলেট তৈরী হয়, কিন্তু যখন ডেঙ্গু হয় তখন কিন্তু প্লাটিলেট তৈরী হওয়ার চেয়ে কমে যায় বেশি। তখন হচ্ছে বিভিন্ন ধরনের রসালো খাবার, পানি বা ফলমূল খেতে হয়। যাতে শরীরে পানি শূন্যতা না হয়।

তিনি আরও বলেন, ডাবের পানিতে কিছু ইলেক্ট্রোলাইট আছে, তার মধ্যে একটা আছে পটাশিয়াম। ডাব খেলে শরীরের ইলেক্ট্রোলাইটটা ব্যালেন্স থাকে। যার কারণে ডাব খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ শরীরে যদি ইলেক্ট্রোলাইট কমে যায় যেমন পটাশিয়াম কমে গেলে রোগী মারাও যেতে পারে। তাই শরীরের অন্যান্য ইলেক্ট্রোলাইটের সাথে পটাশিয়াম লেভেল টা যেন ঠিক থাকে তাই ডাবের কথা বলা হয়। ডাবের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাটিলেট তৈরী হওয়াটাকে আরও একটু বেশি তরান্বিত করে।

ট্যাগস :

বৃষ্টিতে বাজারে ডাবের সংকট, দাম ডাবল সেঞ্চুরি

আপডেট সময় : ১১:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩