ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নি-হ-ত

মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৪ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে (রেল গোমটি) রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন।  
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সাথে পাথরবাহী ট্রাকের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সহকারীর নাম আরিফ হোসেন। সে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মমতাজুল হক। 

পুলিশ জানায়, বিরামপুর থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বিরামপুরের ঘোড়াঘাট (রেল গোমটি) এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ নিমিষেই দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্হলে ট্রাকের হেলপার নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানায়, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। গেটম্যান এর অসচেতনতার কারণে এমন দূর্ঘটনা ঘটেছে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

দূর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) ফখরুল ইসলাম ঘটনা স্হলে এসে পর্যবেক্ষণ করেছেন। 

এদিকে দূর্ঘটনার কারণে ট্রেন চলাচল রাতে সাময়িক বন্ধ থাকলেও ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার উপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজটের কারণে দিনাজপুর, ঢাকা ও রুটে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাথর বোঝাই ট্রাক থেকে পাথর আনলোড সহ রাস্তায় যানবাহন চলাচলের জন্য কাজ চলছে।

বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নি-হ-ত

আপডেট সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫