ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১৭৩ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধপথে প্রবেশের সময় একই পরিবারের ৫ জনসহ ৮ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।

আটকৃতরা হলেন- বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র, দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান ও একই উপজেলার ছইবুর রহমান।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত ৮ জন ও পলাতক ৫ জন বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে সোমবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি মামলা দায়ের করে বিজিবি। আইন প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫