বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৮৬ বার পঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ মাঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে, কৃষক সমাবেশের অংশ হিসেবে, নেওয়াশী ইউনিয়ন পরিষদ মাঠে, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী নেওয়াশী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক, খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সাত্তারের সঞ্চালনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা। প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই ছিল কৃষকদের উন্নয়ন। এরই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন কৃষক বান্ধব নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আরো বলেন, খুনি শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা সভাপতি নুরন নবী দুলাল, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি হাসান হাফিজুর রহমান, নেওয়াশী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবুল মেম্বার ও সদস্য সচিব আজিজুর রহমান মাস্টার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু,পৌর যুবদলের সদস্য সচিব নুর জামাল হক, নেওয়াশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব এরশাদ মেম্বার, নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান আকাশ সহ নেওয়াশী ইউনিয়নের বিভিন্ন শ্রেণির কৃষকগণ।



















