বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর ৩ ছাগল ফেরত
- আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬২ বার পঠিত

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরিয়ে আনা হলো বাংলাদেশের চায়না বেগমের তিন ছাগল। পরে বিজিবি স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামকে ছাগলগুলো বুঝিয়ে দেয় মালিককে হস্তান্তর করার জন্য।
ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন।
সীমান্তের ধরন্দা গ্রামের ছাগলের মালিক চায়না বেগম বলেন, ছাগল তিনটি সোমাবার (১২ ফেব্রুয়ারি) খাবার খেতে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি অবহিত করা হয়। তারা আজকে পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরে এনে দেয়। ছাগলগুলো পেয়ে দারুণ খুশি তিনি।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, ছাগলগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজত রাখে। আজ তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেগুলো ফিরিয়ে আনা হয়। স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।



















