বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. ইউনুস ব্যস্ত সময় পার করছেন গণ সংযোগে
- আপডেট সময় : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৩৮ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে ‘জাতির মুক্তির সনদ’ রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-কচাকাটা) আসনে লিফলেট বিতরন করেছেন ডা,মোঃ ইউনুস আলী। পাশাপাশি ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বাজার, বাশজানী বাজার ও থানাঘাট বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন।
ডা. মোঃ ইউনুস আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম- ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ। এছাড়া একই দিনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন তিনি।
সভায় ডা.ইউনুছ আলী বলেন,“রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জনগণের বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি এগিয়ে চলেছে। জনগণের সরকার গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“জনগণের ভালোবাসা ও আস্থা আমার মূল শক্তি। আমি এই জনপদের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। ”অনুষ্ঠানে তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর বক্তব্যে উজ্জীবিত হয়ে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, ডা.মোঃ ইউনুছ আলী একজন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।পাশাপাশি একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে পরিচিত বলে জানা যায়। কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, সেই সাথে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।



















