বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা.ইউনুস পাচ্ছেন মানুষের দোয়া ও ভালোবাসা
- আপডেট সময় : ০৫:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৪৬ বার পঠিত

চলছে প্রচারণা, নিচ্ছেন সকলের দোয়া ও ভালবাসা। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-কচাকাটা) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সম্মানিত সদস্য, ক্লিন ইমেজধারী, জনপ্রিয়, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান রাজনীতিবিদ, দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ও মানবতার সেবায় নিবেদিত প্রাণ ডা. মোঃ ইউনুছ আলী।
ডা.ইউনুস বলেন,কুড়িগ্রাম-১ আসনের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, মানুষের পাশে দাঁড়ানোর এক মহান দায়িত্ব।
নাগেশ্বরী-ভুরুঙ্গামারী কচাকাটা সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক ৩১ দফার লিফলেট পৌঁছে দেন ডা. মো.ইউনুস আলী।
মানুষের সাথে কুশল বিনিময়, অভাব-অভিযোগ শোনা এবং সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রমাণ করছেন,তিনি শুধু প্রার্থী নন, বরং জনতার সত্যিকারের বন্ধু।
তিনি বলেন,”আমার জীবনের একমাত্র লক্ষ্য—মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, তাদের কষ্ট লাঘব করা এবং জনগণের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠা করা। রাজনীতি আমার কাছে সেবা, আর এই সেবা দিয়েই আমি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ডা.ইউনুস সৎ এবং যোগ্য প্রার্থী। তিনি মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং এবং মানুষের সেবা নিশ্চিত করবেন। তারা আরো বলেন, তিনি একজন হৃদ বিশেষজ্ঞ ডাক্তার, ইতিমধ্যেই তিনি মানুষের সেবা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।
২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চারজন মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা হলেন ডা.ইউনুস ছাড়াও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসূল রাজা এবং মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রতিনিয়ত মাঠে দোয়া চেয়ে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে কম বয়সী ড্যাব নেতা ডা. মারুফ।
তবে মনোনয়নের ব্যাপারে ডা.মোঃ ইউনুস পূর্ণ আশাবাদী বলে জানিয়েছেন। সাধারণ ভোটার এবং বিএনপির কর্মী সমর্থক অপেক্ষার প্রহর গুনছে, কে পাচ্ছে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি’র মনোনয়ন তথা ধানের শীষ প্রতীক।
এ নিয়েই সর্বক্ষণ চলছে নানা আলোচনা সমালোচনা। তবে ভোটারগণ সৎ এবং যোগ্য ব্যক্তি প্রত্যাশা করছে।



















