সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের চিতলমারীতে নাশকতা মামলায় বাকের বিশ্বাস গ্রেফতার
সৈকত মন্ডল- বাগেরহাট:
- আপডেট সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৩৫৭ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর বাজার হতে ফজলুল হক বাকেরকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
বাকের চিতলমারী উপজেলার পাটর পাড়া গ্রামের মৃত: এনামুল হক বিশ্বাসের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুর হক বাকের বিশ্বাসের বিরুদ্ধে নাশকতাকারীদের মদদ প্রদান করাসহ তিনি সাধারণ জনগণকে আইনি সহায়তা পাইয়ে দিবার প্রলোভন ও ধোঁকা দিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সময় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লিখে বিভিন্ন দপ্তরে পাঠিয়ে হয়রানি করে আসছেন। তিনি ২০২২ সালে থানা ভাংচুর মামলার আসামিও ছিলেন।
থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান জানান, ফজলুর হক বাকের বিশ্বাসের নামে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



















