বাংলাদেশে ৫ তারিখ এসেছে মানুষের ভাগ্য বদলের জন্য-ফ্যাসিস্টদের পূনর্বাসনের জন্যে নয়-শহীদুল ইসলাম বাবুল
- আপডেট সময় : ০৭:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৮১ বার পঠিত

বাংলাদেশে ৫ তারিখ এসেছে মানুষের ভাগ্য বদলের জন্য, ফ্যাসিস্টদের পূনর্বাসনের জন্যে নয়। ৫ তারিখে হাসিনাকে উৎক্ষাত করলেও ষড়যন্ত্র থেমে নাই।
এখনো ফ্যাসিস্টদের সহযোগীতায় ভারতীয়দের উষ্কানিতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শীকার করতে চায়। বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান একসাথে মিলে মিশে আছি।
এইটা তাদের ভালো লাগেনা। এইখানে তারা একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।এটা করে তারা তাদের ভৃত্তের মত হাসিনা বা হাসিনার মত আরেকটা শাষক নিযুক্ত করতে চায় বলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
এসময় রাজবাড়ীতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে র্র্যালী শেষে সমাবেশে কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন বাংলাদেশে ৮০ শতাংশ মানুষ কৃষক।তাই কৃষকদের সরকারী যেসব বরাদ্দ রয়েছে তার ন্যায্য বরাদ্দ করতে হবে বলে জানান।
গৌরব ও ঐতিয্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বেলা বারোটার সময় রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের করা হয়।
র্র্যালীটি শহরের প্রধান সড়ক , পান্না চত্তর, প্রেসক্লাব এলাকা ঘুরে পৌর কমিউনিটি সেন্টারের সামনে সমবেত হয়।
এসময় বক্তৃব্য করেন জেলা কৃষক দলের আহবায়ক মো. আয়ুবুর রহমান, সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী প্রমূখ।



















