ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাংলাদেশী ভেবে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত 

রফিকুল ইসলাম রনজু- কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৬৫ বার পঠিত

 কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক ভারতীয় নাগরিক  নিহত হওয়া খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় ভূখণ্ডের মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। 

এ ঘটনার পরপরই লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে গোরকমণ্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। সকাল সাড়ে আটটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। বৈঠকের পর সকাল ১০টার দিকে বিএসএফ নিহত চোরাকারবারীর লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়,ভোরে একদল ভারতীয় চোরাকারবারী চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারবান্দা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ভারতীয় নাগরিক জাহানুর আলম (২৪) ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহানুর ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে,বিএসএফের দাবি অনুযায়ী, ভোররাতে একদল ভারতীয় নাগরিক বিএসএফের টহল পোস্টে হামলা চালালে আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট ছোড়ে, যার ফলে একজন নিহত হন। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, এ ঘটনার সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।

 সীমান্তে গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান,ভোরের অন্ধকারে চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত হন, বাকিরা পালিয়ে যায়। পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী ইমাম।

ট্যাগস :

বাংলাদেশী ভেবে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত 

আপডেট সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫