ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার নব নির্মিত কার্যালয় উদ্বোধন

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৫৬ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার(২৪ জুলাই) বিকেলে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সের এ নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন ফরিদপুরে এখন এই অফিসটাই আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। এখান থেকেই আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।

তাছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো এখান থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
তারা এই অফিসটি নির্মাণ করার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলুন ও পায়রা ওড়ানো হয়, বৃক্ষরোপন কর্মসূচি এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার নব নির্মিত কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩