ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ার পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ১১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে রাসেল হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকার কানা বাবুর ছেলে রাসেল হোসেন (৩)

জানা গেছে, শুক্রবার রাতে রাসেল তার বাড়িতে পরিবারের লোকজনদের সাথে খেলা করছিল। এরপর সবাই ব্যস্ত হয়ে পড়লে সবার অজান্তে বাড়ির বাইরে বেড়িয়ে আসে রাসেল। তার কিছুক্ষণ পর রাসেলকে দেখতে না পেয়ে তার বাড়ির লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় বাড়ির পাশে একটি পুকুরের পানিতে রাসেলকে ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, পরিবারের লোকজনদের কোন অভিযোগ না থাকায় রাসেলের মৃতদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

বগুড়ার পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩