সংবাদ শিরোনাম ::
বগুড়ার দুপচাঁচিয়ায় জামায়াতের আমীরসহ ৫ জন আটক
তহমিদুর রহমান- বগুড়া:
- আপডেট সময় : ০৮:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৪৬৩ বার পঠিত

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়ায় থানা পুলিশ নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের অভিযোগে জামায়াতের আমিরসহ ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমীর মুনছুর আলী (৬০), উপজেলা নায়েবে আমীর শেখ মোঃ ওমর আলী (৫৮), গোবিন্দপুর ইউনিয়ন আমীর ফাছিহুল ইসলাম (৪৫), কর্মী শেখ ফরিদ উদ্দিন (৪২), শিবির কর্মী আবু মুসা (২৭)।
জানা গেছে, বুধবার (১৬ আগস্ট) ভোরে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকার একটি স‘মিল ও চাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ৫ জন জামায়াত নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।



















