বগুড়ায় ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২৮৪ বার পঠিত

বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ২৯ (ঊনত্রিশ) কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের শিবরাম এলাকার শহিদুল ইসলামের ছেলে নুর আনিম, লালমনিরহাটের শাজাহান কলোনী এলাকার দুলাল চন্দ্র রায়ের ছেলে শ্রী সুমন চন্দ্র রায় (নওমুসলিম মো. সুমন মিয়া), একই এলাকার সোনা উল্ল্যার ছেলে সুমন ইসলাম এবং আবুল কাশেমের ছেলে ফরহাদ ইসলাম (২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার রংপুর-বগুড়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ২৯ কেজি গাঁজাসহ তাদেও গ্রেফতার করা হয়। এসময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ৫টি পুরাতন ফ্রিজ, ৫ টি মোবাইল, ৭ টি সিম ও নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় পাঠানো হয়েছে।



















