ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় শয়ন কক্ষ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২২৬ বার পঠিত

বগুড়ার কাহালুতে শয়ন কক্ষ থেকে বাটুল মিয়া (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা আবু মন্ডলের ছেলে বাটুল মিয়া (৪০)।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান জানান, বাটুলের জন্মস্থান বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায়। সে প্রায় দুই বছর আগে এই এলাকায় এসে টিন দিয়ে বাড়ি করে সেখানে বসবাস শুরু করে। বেশিরভাগ সময় সে একাই এ বাড়িতে থাকতো। কারণ বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। গত শুত্রবার বাটুলের সাথে শেষ কথা হয় স্থানীয়দের।

এরপর সোমবার সকালে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের বাড়ির মানুষ তার শয়ন কক্ষে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে বাটুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাটুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

ট্যাগস :

বগুড়ায় শয়ন কক্ষ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩