ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় মালবাহী ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

তহমিদুর রহমান - বগুড়া :
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

বিএনপি-জামায়াত ও সমমনাদের ডাকা ৭২ ঘন্টার অবরোধের ২য় দিনে ঢাকা-দিনাজপুর মহাসড়কে একটি মালবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে সদরের বাঘোপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মহাস্থান থেকে আসার পথে অটোরিক্সায় ৭ থেকে ৮জন যুবক এসে হঠাৎ ট্রাকটি দাঁড় করায়। তাদের বাধায় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়ায়। এসময় তাদের হাতে থাকা পেট্রোল ট্রাকে এবং এর ভেতরে থাকা চালক ও তার সহকারীর গায়ে ঢেলে দিয়ে আগুন দেয়। তখন চালক ও তার সহকারী ট্রাক থেকে নেমে দৌড় দেয়।

ট্রাকে আগুন দেয়ার বিষয়ে ট্রাক চালকের সরকারি মোঃ শাওন ইসলাম জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে ফাউন্ড্রি শিল্পের কাচামাল (জাহাজের ভাঙা লোহা) নিয়ে মঙ্গলবার মহাস্থানে এসে পৌছায়। বুধবার মহাস্থান থেকে পল্লীমঙ্গলে কারখানায় যাওয়ার সময় পেছন থেকে আসা অটোরিকশায় কিছু যুবক ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এরপর ফায়ার সার্ভিসের টিম এসে অগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।’

ট্যাগস :

বগুড়ায় মালবাহী ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩