বগুড়ায় মাদ্রাসার স্টোররুম থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৯৯ বার পঠিত

বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পশ্চিম গোদারপাড়া (আমবাগান) এলাকার একটি মাদ্রাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর)বেলা ১১টার দিকে গোদারপাড়া তালীমুল কুরআন মহিলা মাদ্রাসার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রী,বগুড়ার দুপচাচিঁয়া উপজেলার মোঃ আবু বক্করের মেয়ে
মোছাঃ শিফা খাতুন (১৪)।সে গোদারপাড়া তালীমুল কুরআন মহিলা মাদ্রাসার ঞেফজ বিভাগের ছাত্রী।
গোদারপাড়া তালীমুল কুরআন মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষিকা মোছাঃ ফারজানা বেগম জানান, ফজর নামাজের পর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত শিফা আমার ক্লাস করেছিল।টিফিন দেয়ার পর সে গোপনে মাদ্রসার পরিত্যক্ত ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়দের অভিযোগ,মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা মাদ্রাসায় উপস্থিত ছিলেন। কিন্তু ক্লাস চলাকালীন সময়ে একজন ছাত্রী আত্মহত্যা করল বিষয়টি খুব রহস্যজনক।
বগুড়া সদর থানার পরিদর্শক(তদন্ত) ফইম উদ্দীন জানান, শিফা চার বছর ধরে মাদ্রাসাটিতে পড়াশোনা করছে। সোমবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ স্টোর রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদক পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’



















