বগুড়ায় পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৭৪ বার পঠিত

বগুড়ার শেরপুরে পুকুর থেকে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবু মিয়া (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার লয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর, বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি উনিয়নের লয়াপাড়া এলাকার আলা উদ্দিনের ছেলে বাবু মিয়া (১৬)।
জানা গেছে, পুকুরে মটর লাগিয়ে পানি সেচ দিতে যায় বাবু মিয়া ও রেজাউল । হঠাৎ মটরটির বন্ধ হয়ে গেলে বাবু মিয়া পুকুরের পানির ভেতর থেকে মটর তুলতে ডুবদিয়ে নিচে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বগুড়ার শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















