ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

তহমিদুর রহমান - বগুড়া :
  • আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১৯৪ বার পঠিত

বগুড়ার কাহালুতে নিখোঁজের প্রায় ১৫ দিন পর নদী থেকে জাহাঙ্গীর (৪০) নামে এক অটো চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানপূজা গ্রামের নাগর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঞ্জনপুর গ্রামের সাবেক রেলওয়ে খালাসী আনসার আলীর ছেলে জাহাঙ্গীর (৪০)।

জানা গেছে, জাহাঙ্গীর পেশায় একজন অটো ভ্যান চালক। গত ২ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। এরপর প্রায় ১৫ দিন পর সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরের স্ত্রী ধানপূজা গ্রামের নাগর নদীর পাশে গেলে সেখানে তার স্বামীর গলিত মরদেহ দেখতে পায়। তখন তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জাহাঙ্গীরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে জাহাঙ্গীরের গলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলো এলাকাবাসীর মাধমে খোঁজ পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। একটু আগেই মরদেহ থানায় আনা হয়েছে। আমরা যতটুকু জানি এলাকার তিনি খুব সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

বগুড়ায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩