ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

র‌্যাবের অভিযানে বগুড়ার চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার মড়িয়া মাঠপাড়া এলাকার আব্দুল বাসেদ মন্ডলের ছেলে আব্দুস সামাদ মন্ডল (৩৫) এবং একই উপজেলার মড়িয়া গোলাবাড়ী এলাকার আনসার হাজীর ছেলে সেলিম হোসেন (৩৫)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বগুড়ার গাবতলী উপজেলার রানীনগর মাস্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের ১১ মার্চ সন্ধ্যায় সন্ত্রাসী নয়নকে গাবতলীর ত্রিমোহনী দেবোত্তরপাড়া এলাকায় নির্জন স্থানে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে নয়নের মা নারগিস বেওয়া ১৩ মার্চ গাবতলী থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এরপর ২০ মার্চ ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই চারজন ২২ মার্চ বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর গত ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি থেকে নয়ন হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে র‌্যাব।

ট্যাগস :

বগুড়ায় চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩