সংবাদ শিরোনাম ::
বগুড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার
তহমিদুর রহমান, বগুড়া :
- আপডেট সময় : ০৬:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৮১ বার পঠিত

বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ রোকুনুজ্জামান রিপন(২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক, লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই খোলাহাটি এলাকার মোঃ সাদেকুল ইসলামের ছেলে রোকুনুজ্জামান রিপন(২০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ (এক) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




















