বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ি নিহত
- আপডেট সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৮০ বার পঠিত

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যান আরোহী আলহাজ্ব বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ি নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে আলহাজ্ব বেলাল হোসেন (৫৫)।
জানা গেছে, আলহাজ্ব বেলাল হোসেন সকালে ছাগল কেনার জন্য চান্দাইকোনা বাজারে যায়। ছাগল কেনার পর অটোভ্যানে বাড়ীর ফিরছিলেন। এ সময় প্রাণ ফ্রুটো কোম্পানির কাভার্ডভ্যানটি ভ্যানে পেছন থেকে ধাক্কা দিলে বেলাল ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কাবার্ডভ্যান চালক শরিফুল ইসলাম নাটোরের ধরাইল এলাকার মোশারফ আলী ছেলে।
এ বিষয়ে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানসহ চালক আটক রয়েছে।



















