সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
তহমিদুর রহমান, বগুড়া :
- আপডেট সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫১ বার পঠিত

বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ৩০( ত্রিশ) পিস ইয়াবাসহ শাকিল সরদার(২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার কালিবালা করতেয়া নগর এলাকার মোঃ রফিকুল সরদারের ছেলে শাকিল সরদার (২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯ টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৩০( ত্রিশ) পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



















