ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফেনসিডিল গাঁজাসহ আটক ১-কাভার্ড ভ্যান জব্দ

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৭:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৫৭ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি ৩শত গ্রাম গাঁজাসহ জাহাদ আলী (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে তেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাদ আলী (২৪) নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৪ জানায়, গতকাল রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে জাহাদ আলী (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার হেফাজত থেকে ১৪৬ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও (ঢাকা মেট্টো-ন ১৫-৯০৭২) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে ঢাকা সাভার, ধামরাই ও আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনসিডিল গাঁজাসহ আটক ১-কাভার্ড ভ্যান জব্দ

আপডেট সময় : ০৭:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩