ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফুলে ফুলে সেজেছে গোলাপ গ্রাম,বাড়তি লাভের আশা বিরুলিয়ার চাষীদের

মোঃ শামীম আহমেদ-সাভার( ঢাকা):
  • আপডেট সময় : ১১:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৩১৬ বার পঠিত

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গোলাপ ফুলের উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় দ্বিগুণ। তাই
দীর্ঘ ২ বছরের ধকল কাটিয়ে এবার সাভারের বিরুলিয়া গোলাপ গ্রামের চাষিরা স্বপ্ন জয়ের আশা।
করোনাকালীন সঙ্কট কাটিয়ে ওঠতে না ওঠতেই গত বছর গোলাপ গাছে লাগে মরক। ফলে চাষিরা আগে লোকসানে থাকলেও কয়েকমাসে ফুলের বাম্পার ফলন আর বাজারদর ভালো পেয়ে সব লোকসান পুষিয়ে নিয়েছে চাষিরা। এখন প্রস্তুতি নিচ্ছে পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি ও ২১ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসের বাজার ধরতে।

সাভারের কৃষি অফিস সূত্র বলছে, বিরুলিয়া ইউনিয়নের গ্রামগুলোতে কমপক্ষে ২৮০ হেক্টর জমিতে সারা বছর বাণিজ্যিকভাবে গোলাপের চাষ হয়। তাই গোলাপগ্রাম নামেই খ্যাত বিরুলিয়া। এখানকার ফুল দিয়ে রাজধানী সহ আশপাশের জেলার বিয়ে, পূজা, ঈদ-পার্বণসহ বিভিন্ন আয়োজনের সিংহভাগ চাহিদা পূরণ হয়।

পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ফুলের চাহিদার সঙ্গে দামও বেড়ে যায় কয়েক গুণ। তাইতো গত দুই বছরের করোনার ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন ফুলচাষিরা।

কৃষকরা জানান, গোলাপ গ্রাম এলাকার জমি উর্বর হওয়ায় প্রতিবছরই এ ফুলের বাম্পার ফলন হয়। তবে সার, কীটনাশক, বীজসহ নানা কৃষি উপকরণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ফুলের উৎপাদন খরচ যথেষ্ট বেশি। কৃষি অধিদপ্তর ও সরকারসহ সংশ্লিষ্টরা যদি কৃষি উপকরণের দাম কিছুটা কমাত, তাহলে কৃষকদের সুবিধা হতো।

গোলাপ গ্রামে প্রতিদিনই নামে দর্শনার্থীদের ঢল।
টাটকা গোলাপের আলতো ছোঁয়ায় মনকে সতেজ করতে রাজধানী শহর ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এই গোলাপ গ্রামে। শহরের কাছাকাছি গ্রাম্য পরিবেশে গোলাপের ঘ্রাণ উপভোগ করতে অনেকেই আবার আসেন স্ব-পরিবারে। এত গোলাপ একসাথে দেখে উচ্ছ্বসিত তারা। তাইতো দিনভর পরিবারের প্রিয় সদস্যদের সাথে নিয়ে বাগান থেকে নিজ হাতে ‍ফুল তুলে ফ্রেমবন্দী করতে ভুলছেন না দর্শনার্থীরা।

সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া, বিরুলিয়া, ভবানীপুর সংলগ্ন গ্রামের প্রায় দেড় হাজার মানুষ বাণিজ্যিকভাবে গোলাপ চাষে জড়িত। গ্রামগুলো বর্তমানে গোলাপের গ্রাম হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে।

বিরুলিয়ার মোস্তাপাড়ায় বসে ফুল বেচাকেনার হাট। সন্ধ্যা হতেই চাষিরা ক্ষেত থেকে ফুল তুলে নিয়ে আসে এই হাটে। এখান থেকে পাইকাররা ফুল কিনে নিয়ে যায় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন।

এদিকে ফুল উৎপাদন বৃদ্ধিতে সব সময় খোঁজ-খবর নেওয়াসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা। বাজারে দেশীয় ফুলের চাহিদা আরও বাড়াতে বিদেশি কৃত্রিম ফুলের আমদানি কমানোর আহ্বান জানিয়েছেন কৃষকরা। এ বছর আড়াই কোটি টাকার বেশি ফুল বিক্রির লক্ষ্যমাত্রার পাশাপাশি ভালো মুনাফার আশা সাভারের ফুল চাষিদের।

ট্যাগস :

ফুলে ফুলে সেজেছে গোলাপ গ্রাম,বাড়তি লাভের আশা বিরুলিয়ার চাষীদের

আপডেট সময় : ১১:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩