ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফুলবাড়ীতে মামা হালিম ও সেমাই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

আমিনুল ইসলাম- ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৭৫৩ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুমোদনহীন দুইটি সেমাই কারখানায় ক্ষতিকারক রং মেশানোসহ ঠিকানা পরিবর্তনের ৩০ হাজার টাকা এবং মাংস ও হাড় একাধিকবার ব্যবহারের অপরাধে হালিম কারখানারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে পৌরএলাকায় বাজার নিয়ন্ত্রণ তদারকি অভিযান পরিচালনা করেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।

দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌরএলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়ীতে বিএসটিআই’র অনুমোদনহীন সেমাই কারখানায় ক্ষতিকারক রং মেশানোসহ পা দিয়ে সেমাইয়ের খামি তৈরির অপরাধে ১৫ হাজার টাকা, মধ্য গৌরীপাড়া কাজীখানা সড়কের সেতু সেমাই কারখানায় তৈরিকৃত সেমাইয়ের মোড়কে ঢাকার ঠিকানা ব্যবহার করে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণাসহ ক্ষতিকারক কাপড়ের রং মেশানোর অপরাধে ১৫ হাজার টাকা এবং দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়ার মামা হালিম নামের কারখানায় ব্যবহৃত মাংস ও হাড় পুনরায় হালিমে ব্যবহারসহ অবৈধ প্রক্রিয়ায় হালিম প্রস্তুত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে তিনটি প্রতিষ্ঠানকেই সতর্ক করা করে দেওয়া হয়েছে। যারা নিষিদ্ধ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি করে ভোক্তাদের সাথে প্রতারণাসহ তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে চলাকালে জাতীয় গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) সহকারী পরিচালক শামীম আহম্মেদ ও ফিল্ড অফিসার মিজানুর রহমান, দৈনিক ভোরের আকাশের প্রকাশক এসএম নুরুজ্জামান জামান, দিনাজপুর জেলা ক্যাবের নির্বাহী সদস্য মাসউদ রানা, ফুলবাড়ী থানার এসআই মো. বদিউজ্জামান, এএসআই মনজুরুল হক, ভোক্তা অধিকার কার্যালয়ের অফিস সহকারি মো. এরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে মামা হালিম ও সেমাই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪