সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের মধুখালির সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৬:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২৭৬ বার পঠিত

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজার মোল্লা আজ বিকাল চার টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিঊন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি দুই স্ত্রী তিন ছেলে ও চার মেয়ে সহ অনেক গুনগ্রহী রেখে গেছেন ।আগামীকাল সোমবার সকাল ১০ টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।



















