ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে ১৩ বছরের কিশোর চালককে হ-ত্যা করে রিকশা ছিনতাই

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০১:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৭৭ বার পঠিত

ফরিদপুরে হুসাইন নামে ১৩ বছরের এক কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারী) সকালে শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদ্রাসার বাউন্ডারি দেয়ালের পাশে ফেলে রাখা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।

খবর পেয়ে কোতোয়ালি থানার একটি পুলিশের দল সহ সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে পৌঁছে।
নিহত হুসাইনের বাড়ি শহরের চরটেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। মাত্র এক সপ্তাহ আগে মারা গেছেন তার বাবা। মায়ের নাম শেফালী বেগম (৪৮)।

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান (৩৫) বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হোসাইন। বড় বোন গুলোর বিয়ে হয়ে গিয়েছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা।

সেই রিকশা নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলো সে। রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিংও করা হয়। এরপর শুক্রবার সকালে লোক মারফত তার লাশ পাওয়া গেছে বলে তারা জানতে পারেন।

সরেজমিনে দেখা যায়, দড়ি দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে করে হত্যা করা হয়েছে হুসাইনকে। নাক দিয়ে ফেনিল জাতীয় কিছু এসে জমে রয়েছে। দুই হাত দুই পাশে মেলে রাখা। আশেপাশে জড়ো হয়েছেন উৎসুক জনতা। মাত্র একটি রিকশার জন্য এমন একটি কিশোরকে এভাবে হত্যার ঘটনায় তারা শোকাহত-নির্বাক।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার এসআই সনাতন সাংবাদিকদের জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেন‌‌। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুতই জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

ট্যাগস :

ফরিদপুরে ১৩ বছরের কিশোর চালককে হ-ত্যা করে রিকশা ছিনতাই

আপডেট সময় : ০১:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫