ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ২০৫ বার পঠিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টায় ফরিদপুর শহরের কোতয়ালি থানাধীন মুসলিম মিশন এর সামনে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

জানা গেছে শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা  ছয়টার দিকে ফরিদপুরের কোমরপুর এলাকায় অবস্থিত মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম সালেহা বেগম (৬৫)। তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর তালতলা এলাকার বাসিন্দা। তবে মৃতের স্বামীর পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুবাস বা‌ড়ৈই জানান, ওই বৃদ্ধা রাস্তা পাড় হওয়ার সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার চেস্টা অব্যাহত আছে।

ট্যাগস :

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩