ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৯৪ বার পঠিত

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক ‌ লিয়াকত হোসেন ‌ মিলনায়তনে ‌এ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,
যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট আলমগীর ভুঁইয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব, জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শাওন, কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান রানু মিয়া।

এ সময় ফরিদপুর জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ‌ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তারা বলেন বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে বলে বক্তারা উল্লেখ করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ‌ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের উন্নয়নে কাজ করেছিলেন। আর তার কন্যা নায়াব ইউসুফ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‌ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন পাবেন এবং তিনি নির্বাচিত হয়ে ‌ জনগণের জন্য ‌ কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় ‌।

বক্তারা বলেন ‌সন্ত্রাসী ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় বিএনপি নেতা কর্মীরা সবচাইতে বেশি হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি ‌ নেতাকর্মীদের ‌ হত্যা করা হয়েছে ‌ তাদেরকে ‌একের পর এক মামলায় ‌ দিনের পর দিন ‌ কারাবাস করতে হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দলীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া ফরিদপুরে বিএনপির দুঃসময়ে ফরিদপুর মহানগরের নেতাকর্মীরাই সব চাইতে সক্রিয় অবস্থায় ছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষে কাজ করেছিল।
বক্তারা বলেন ‌৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী জাতীয়তাবাদী দল বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তাই সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে এবং সকল নেতাকর্মীকে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারকার্য সম্পন্ন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ ‌।

ট্যাগস :

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫