ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে নকল শিশুখাদ্য জব্দ

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৯২ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে।

১৯ জানুয়ারী (সোমবার) সকালে আনুমানিক ১০ টা হতে ১১ টা পর্যন্ত পৌরসভার ছোলনা এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই স্টোর’ নামের ওই কারখানা ও এর চারটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে প্রতিষ্ঠানটির মালিক বাহারুল বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ দল অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

তিনি বলেন,“বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করা গুরুতর অপরাধ। জনস্বাস্থ্য বিশেষ করে শিশুদের জীবনের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড সরাসরি হুমকিস্বরূপ। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান,
“ভেজাল ও নকল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে নকল শিশুখাদ্য জব্দ

আপডেট সময় : ০৮:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬