ফরিদপুরে বিএনপি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৩:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৮৪ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে জাতীয়তাবাদী প্রবাসী দল, ফরিদপুর সেলের উদ্যোগ ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে স্থানীয় অম্বিকাপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গনে আজ সোমবার বেলা ১২:৩০ টায় ৩০০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রধান উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা শেখ , বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক এ্যাডঃ আলমগীর হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, জাতীয়তাবদী প্রবাসী দল ফরিদপুর সেলের সিনিয়র সহ সভাপতি সামসুল আলম চৌধুরী প্রমূখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন এই সরকারের আমলে মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে শ্রমবাজার হারিয়েছে। সরকারের অব্যবস্থপনার কারনে বিদেশে অনেক বাংলাদেশী কাজের অভাবে মানবতার জীবন যাপন করছে।
বিএনপি সরকারের সময় বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিসহ শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। আগামী তে বিএনপি ক্ষমতায় আসলে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ে দেশী – বিদেশী সকল জাতীয়তাবাদী শক্তিকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।


















