ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৩:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১২৫ বার পঠিত

ফরিদপুর জেলা, শহর ও উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মানব বন্ধন আজ সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে কলেজ ছাত্র প্রান্ত মিত্র কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবিতে এ মানববন্ধনে আয়োজন করা হয়।

গত মঙ্গলবার রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)।  

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা এ জোরালো দাবি জানান, অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকান্ডের দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।

বক্তারা আরো বলেন, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করছে। এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারি।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের ফরিদপুর জেলা, শহর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শাখার ভারপ্রাপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ননি গোপাল রায়, তাপস সাহা, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সুকেশসাহা, সিতাংশু মিত্র কিংকর, শংকর সাহা, বাবুরাম কর্মকার, ডাক্তার প্রকাশ সরুপ অপু, শ্যামল কর্মকার, অশোক রাহুত বাপন, অজয় রায়, উৎপল দত্ত, অ্যাডভোকেট তুষার দত্ত, অমিত বিশ্বাস, প্রমুখ।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩