সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা
মানিক কুমার দাস, ফরিদপুর :
- আপডেট সময় : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩৮ বার পঠিত

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
হিন্দু শাস্ত্র মতে বিশ্বকর্মা হচ্ছে শিল্পের প্রতীক। আর তাই বিশেষ করে শিল্পকর্মের উন্নতি করার জন্য। ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য এবং দেশ ও দশের মঙ্গল কামনায় যুগ যুগ ধরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে পুজা উপলক্ষে সকালে নিলটুলি স্বর্ণপট্টির দোকান গুলিতে চলছে পূজা ও প্রসাদ বিতরণ।
এছাড়া ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এ উপলক্ষে মনোরম আলোকসজ্জা করা হয়েছে এখানে।


















