ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ দিবস

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১৪৭ বার পঠিত

ফরিদপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস ।
আর তাতে অংশ নেবার জন্য শহরের অম্বিকা ময়দানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজিক সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত কার্যক্রমটি চলছিল। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এখানে
আজ মঙ্গলবার সকাল সাতটায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানের‌ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদ, মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাসহ সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত শহীদদের স্বরনে ০১ মিনিট নিরবতা পালন ও শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করা হয়। এ সময় বিভিন্ন সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন তাদের মধ্যে ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুর জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, সরকারি রাজেন্দ্র কলেজ ইয়াছিন কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর হার্ট ফাউন্ডেশন, ফরিদপুর ডায়াবেটিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর হার্ট ফাউন্ডেশন, আঞ্চলিক পাসপোর্ট অফিস পানি উন্নয়ন বোর্ড, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর সাহিত্য সংস্কৃতিক উন্নয়ন সংস্থা, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা শিক্ষা অফিস, ফরিদপুর গণপূর্ত বিভাগ জেলা খাদ্য অফিস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ফরিদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, পল্লী বিদ্যুৎ সমিতি, ওজোপাডিকো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি তিতুমির বাজার, ফরিদপুর, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয,
সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হিতৈষী উচ্চ বিদ্যালয়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ সংবাদ লেখা পর্যন্ত ‌ আরো অসংখ্য সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণের জন্য অপেক্ষারত রয়েছে।
এদিকে দিবসের তাৎপর্য তুলে ধরে ‌ ফরিদপুর জেলা প্রশাসন এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ দিবস

আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩