ফরিদপুরে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা, বস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৯:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৩৫ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ বিকেল পাঁচটায় সংগঠনের ০৫ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ জালাল শেখের সভাপতিত্বে স্থানীয় কাঠের ব্রীজ এলাকায় আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, ফরিদপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সরকার সকল ক্ষেত্রে চরমভাবে ব্যার্থ হয়েছে। সরকার কিছু দিন পূর্বেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইভিএমএ করার ঘোষণা দিলেও এখন বিএনপির আন্দোলনের চাপেই ব্যালটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,। বিএনপি চেয়ারপার্সনের মুক্তিসহ ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ আহবান জানান।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার জন মহিলা ও পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।


















