সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
মোঃনুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
- আপডেট সময় : ১০:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫৭ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জাকের পার্টির বিশাল জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর হাই স্কুল মাঠে কৃষ্ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন,কৃষ্ণপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আবুল কাশেম ফকির বাদশা, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভা আলমগীর কবির, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় মোঃ আনিসুল রহমান।
এছাড়াও জেলা,উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।



















