ফরিদপুরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নি-হ-ত
- আপডেট সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত হয়েছে। পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই সালাহউদ্দিন শেখ (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার গভীর রাতে সালাহউদ্দিনের স্ত্রীর শোবার ঘরে প্রবেশ করে ছোট ভাই আলাউদ্দিন শেখ (২৬)। বিষয়টি টের পেয়ে সালাহউদ্দিনের স্ত্রী ও মেয়ে চিৎকার শুরু করলে আলাউদ্দিন সেখান থেকে বের হয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সালাহউদ্দিন।
এ সময় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন হতের কাছে থাকা ধারালো বটি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের কোপে সালাহউদ্দিনের পেট কেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















