ফরিদপুরে ইসলামী শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৫৩ বার পঠিত

ফরিদপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে ইসলামী শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর শিশু একাডেমী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রফেসর বেলাল হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইকবাল হোসেন ভূঁইয়া।
প্রবন্ধের উপর মুক্ত আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক মনজুরুল হক, অধ্যাপক জাহিদুল ইসলাম , অধ্যাপক মাহমুদুল হাসান গঠনমূলক আলোচনা করেন।
প্রধান অতিথি অধ্যাপক ইকবাল হোসেন ভুইয়া, ইসলামী মুল্যবোধের ভিত্তিতে আধুনিক শিক্ষা বিষয়ক প্রবন্ধে উপক্রমণিকা, শিক্ষা কি, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষা দর্শন, শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, শিক্ষা ব্যবস্থার স্তরবিন্যাস, শিশু শিক্ষা প্রস্তুতি, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা সামাজিকীকরণ, উচ্চশিক্ষা বিশেষায়ণ, মাদ্রাসা শিক্ষা, বিশেষ পাঠ্যসূচি, বৃত্তিমূলক শিক্ষা, মেয়ে শিক্ষার্থীদের জন্য স্পেশাল উদ্যোগ গ্রহণ করা, অমুসলিমদের জন্য নিজ নিজ ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকা, গ্রন্থ রচনা বই-পুস্তক ও প্রকাশনা সামগ্রী প্রণয়নে উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
শেষে একটি আদর্শ জাতি গঠনে ইসলামী মুল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি।


















