ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৮ বার পঠিত

ফরিদপুর শহরের জনতার মোড়ে চকবাজার জামে মসজিদ এর সামনে থেকে আজ বিকেল পাঁচটায় ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর উপজেলা জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মাওলানা মিজানুর রহমান আরেফিন এর সভাপতিত্বে বিদ্যুৎ-গ্যাস ও দব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিস্বত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজন প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিক্ষোভ মিছিলটি ফরিদপুর শহরের জনতার মোড়ে চকবাজার জামে মসজিদ এর সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শুরু করে একটি মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে পৌছলে বিক্ষোভ মিছিল শেষে উক্ত প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলার প্রচার সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সহ দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ারুল কবির, সদর থানার সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ আবু জাফর, পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহদী হাসান সহ জেলার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে ইসলামবিরোধী বিষয় সংযোজন বাতিল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান।



















