ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরে আলীপুরে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১২৬ বার পঠিত

ফরিদপুরে ট্রাকচাপায় পলাশ শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের আলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই এলাকার আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন লালন নগরের বাসিন্দা মৃত শেখ মিলনের ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।

তার ডান হাত ও ডান পা কিছুটা প্যারালাইজড ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান বিপ্লব জানান, অসুস্থ পলাশ রাস্তা অতিক্রম করার সময় প্রথমে একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে আঘাত লেগে পড়ে যান।

এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। এ পরিস্থিতিতে মোটরসাইকেল চালকসহ ট্রাকচালক ও হেলপার গাড়ি থেকে নেমে পালিয়ে যান। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি জেলা শহরে বিরামহীনভাবে বালিবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ জনগণের চলাচল বিঘ্নিত হচ্ছে। ট্রাক চলাচল নিয়ন্ত্রণের জোর দাবি জানাই।

এ ব্যাপারে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন জানান, ট্রাকটি লালন নগর বস্তি হয়ে ব্রিজ অতিক্রম করার আগে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ফরিদপুরে আলীপুরে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

আপডেট সময় : ০৫:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩