ফরিদপুর ১ আসনের এমপির বিশেষ বরাদ্দকৃত অর্থে কাঁচা রাস্তা ইটের সলিং নির্মাণকাজের উদ্ধোধন
- আপডেট সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২১২ বার পঠিত

ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দকৃত অর্থে ইটের সলিং নির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০ টায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে সুলতান শেখের বাড়ী থেকে ইউসুফ শেখের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তার আনুষ্ঠানিক ভাবে ইটের সলিং নির্মাণকাজের উদ্ধোধন করেন মধুখালী উপজেলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান, এসময় আরো উপস্থিত ছিলেন, গাজনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম মোস্তফা, গাজনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম (ঝুটু) ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দসহ প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা বলেন সামান্য বৃষ্টি হলে এই এলাকায় চলাচলের কাঁচা রাস্তাটি কাঁদার সৃষ্টি হতো এবং কাদাযুক্ত রাস্তায় চলাচলে খুব সমস্যার সৃষ্টি হতো এই রাস্তাটি ইটের সলিং নির্মাণকাজের শুরু হওয়ায় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে, এবং এলাকার মানুষের জনদূভোগ দুর হবে যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নতি হবে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ ইনামুল খন্দকার



















