ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থীর ঢাকায় ১২ ফ্ল্যাট

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ২৫৯ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসন থেকে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা ১৫ টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে বার্ষিক আয় ও সম্পদের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যা নির্বাচনী হলফনামায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী,বাড়ি ভাড়া,ব্যাংক আমানত ও শিক্ষকতা বাবদ তিনি বছরে ১১ লাখ ৭৩ হাজার ৭৬ টাকা আয় করেন। নির্ভরশীলদের আয়ও প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। হলফনামায় উল্লেখ করেছেন,

তার নিজের নামে বিভিন্ন ব্যাংকে নগদ ও স্থায়ী আমানত হিসেবে ১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ৩৩১ টাকা জমা রয়েছে। নিজের নামে স্থাবর সম্পদের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি, আর স্ত্রীর নামে স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

নিজের নামে ঢাকার সাভারে ১২টি ফ্ল্যাট,স্ত্রীর নামে সাভারে ২টি ফ্ল্যাট এবং পৈতৃক সূত্রে একটি তিন তলা ভবন আছে। স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে প্রার্থীর নিজের ২৫ ভরি এবং স্ত্রীর ৩০ ভরি স্বর্ণ রয়েছে।

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থীর ঢাকায় ১২ ফ্ল্যাট

আপডেট সময় : ০৭:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬