ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০২:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১২৬ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট বাবু মোল্লা এর সভাপতিত্বে বিএনপি-জামাত জোটের কতিপয় সন্ত্রাসী আইনজীবী কর্তৃক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুর, সাধারণ আইনজীবীদের লাঞ্ছনা ও দেশের সর্বোচ্চ আদালতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনের চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট স্বপন পাল, ফরিদপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এ্যাডভোকেট জাহিদ বেপারী, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ সোহেল রেজা বিপ্লব কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট ইমরান হোসেন রিমন। সভা পরিচালনা করেন এডভোকেট স্বপন পাল।

এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপি জামাতের সন্ত্রাসী আইনজীবী কর্তৃক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুরের তীব্র নিন্দা জানান। এছাড়া জামাত-বিএনপি’র সন্ত্রাসী কর্তৃক দেশের সর্বোচ্চ আদালতে সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :

ফরিদপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩