ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

প্রার্থীর পক্ষে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় স্বাক্ষর ও টিপসই থাকলেও মনোনয়ন পত্র বাতিল করা হয় বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী- মান্নান মুসল্লীর

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২৫২ বার পঠিত

রাজবাড়ীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের পর গত ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল সোমবার।মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের এ দিনে রাজবাড়ী ১ ও ২ আসনের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর হেভিওয়েট স্বতন্ত্র ৫ জন সহ ৭ জনের মনোনয়ন পত্র গড়মিলের কারনে বাদ করে দেয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। স্বতন্ত্র এ তালিকায় মো. আ. মান্নান মুসল্লীর মনোনয়ন পত্রটিও তথ্যে গড়মিল ও প্রার্থীর প্রার্থীতার পক্ষে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় স্বাক্ষর ও টিপসই না থাকায় তা বাতিল বলে গন্য করে।

যে বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আ. মান্নান মুসল্লীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, প্রার্থী স্বয়ং সে এক শতাংশ ভোটারদের হাজির করে সাংবাদিক সম্মেলন করেন তিনি।এসময় তিনি অভিযোগ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও টিপসই পাওয়া যায়নি বলে বাতিল করেছেন, কিন্তু এর মধ্যে তিন জনের বাড়িতে গিয়ে তথ্য আনতে গেলেও বাকী আরো ৫/৬ জনের বাড়িতে যাননি বলে অভিযোগ করেন।যে তিন জনের বাড়িতে তথ্য আনতে যান তাদের সমর্থন, স্বাক্ষর ও টিপসই তারা মান্নান মুসল্লীর পক্ষে করেছেন বলে সাংবাদিকদের বক্তব্য দেন।বাকী আরো ৫/৬ জনের বাড়িতে জেলা রিটার্নিং কর্মকর্তার কোন সদস্য মান্নান মুসল্লীর পক্ষে ভোটারদের সমর্থন সূচক স্বাক্ষর বা টিপসই দেওয়া হয়েছে কিনা তা যাচাই বাছাই করতে যায়নি কেউ। জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরযুক্ত যাদের নাম উল্লেখ করে মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের ভোটার তালিকায় থাকা ক্রমিক নম্বর ও ভোটার নম্বরে নেই কোন মিল। এর মধ্যে বণ্যা রানী শীলের ভোটার তালিকায় ১৩৭৪ ক্রমিক নম্বরে ভোটার নম্বর ব্যবহার করা হয়েছে ৮২০৩৭৬০০০০১১। কিন্তু প্রকৃত ভোটার নম্বর হবে ৮২০৩৭৭২২৮২৯৮। ফরিদা পারভিনের ভোটার তালিকার ক্রমিক নম্বর ২৪১৪ এবং যার ভোটার মম্বর দেওয়া হয়েছে ৮২০ ৩৭৯ ২২৪ ৯৭৩। অথচ এর প্রকৃত ভোটার নম্বর হবে ৮২০ ৩৭৪ ২২৯ ২৮৪। ফরহাদ শেখের ভোটার তালিকার ক্রমিক নম্বর ৩৯৮৯ এর ভোটার নম্বর দেওয়া হয়েছে ৮২০ ৩৬৯ ২২২ ৫৩২, কিন্তু এই ভোটারের সঠিক প্রকৃত ভোটার নম্বর হবে ৮২০ ৩৬৯ ২২৩ ৪৪২। ভোটার নাসিমা জানান, মান্নান মুসল্লীর মনোনয়ন সমর্থনের পক্ষে স্বাক্ষর বা টিপসই দিলেও তা যাচাই করতে আমার বাড়ি বা আমাকে কেউ ফোন করেনি।

এভাবে ৫/৬ জনের যে নাম,ভোটার ক্রমিক নং ও ভোটার নম্বর ব্যবহার করা হয়েছে এখানে জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত মনোনয়ন পত্র বাতিল তালিকায় অসংগতি পাওয়া যায় বলেন স্বতন্ত্র প্রার্থী মো.আ.মান্নান মুসল্লী অভিযোগ করেন।

বাতিল হওয়া প্রার্থী মো. আ. মান্নান মুসল্লী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তাকে যেভাবে মনোনয়ন বাতিল করেছে তা বিধি সম্মত ভাবে করেনি বলে জানান।এ বিষয়ে তিনি নির্বান কমিশনে আপিল আবেদন করবেন এবং তার প্রার্থীতা ফিরে পাবেন বলে মনে করেন।

এ বিষয়ে প্রশাসনিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

প্রার্থীর পক্ষে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় স্বাক্ষর ও টিপসই থাকলেও মনোনয়ন পত্র বাতিল করা হয় বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী- মান্নান মুসল্লীর

আপডেট সময় : ০৫:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩